টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তাঁত সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত রামপুর ভাসানী মার্কেটে জেএম ফ্যাশন ও টাঙ্গাইল শাড়ী হাট কর্পোরেট অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার বাজারের রাজ্জাক টাওয়ারে অবস্থিত এ অফিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাছুম মন্ডলের বাবা-মা।
আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেভেন এপারলেক্সের সিও মো. মারুফ হাসান।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনসিসি ব্যাংক পিএলসির রামপুর শাখার ব্যবস্থাপক রঞ্জিত কুমার পাল, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপক শামসুদা লিনা এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইসমাইল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার মাহফিজুর রহমান, রামপুর ভাসানী মার্কেট শিল্প ও বণিক সমিতি সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন তালুকদার, রামপুর অনলাইন শাড়ি সমিতির সাধারণ সম্পাদক রিমেল আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন রতন প্রমুখ।
জেএম ফ্যাশন ও টাঙ্গাইল শাড়ি হাটের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী এবং রামপুর অনলাইন শাড়ি সমিতির সভাপতি মাছুম মন্ডল জানান, স্থানীয় পর্যায়ের বেকার যুবক যুবতীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির লক্ষ্যে ও কর্মসংস্থানের জন্য এ প্রতিষ্ঠান করা হয়েছে।
ইতিমধ্যে এ কর্পোরেট অফিসে প্রায় অর্ধশতাধিক যুবক যুবতী কর্মরত রয়েছেন। এখান থেকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি অনলাইন ও অফলাইনে সরবরাহ করা হয়ে থাকে।
ইএইচ