চকরিয়ায় ধরা’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:১২ পিএম

কক্সবাজারের চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের নিচে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ধরার চকরিয়া শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এ. কে. এম. বেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের চেয়ারম্যান ডা. গোলাম মোস্তফা নাদিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধরার চকরিয়া শাখার সহসভাপতি ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবায়দুল হক, চকরিয়া বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও ধরার সহসভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, প্রবীণ সাংবাদিক ও নির্বাহী সদস্য বশির আল মামুন, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মজিদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান জিসান, মহেশখালী উপজেলা শাখার সমন্বয়ক সাংবাদিক মোহাম্মদ কাইছার হামিদ, চকরিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া, শিল্পবিষয়ক সম্পাদক সোলতান আহমদ ওয়াজ উদ্দীন, কর্মনীড় নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও সহসভাপতি শাহানা বেগম এবং চকরিয়া মমতা যুব মহিলা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খুকি চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ বাবুল, সহসাধারণ সম্পাদক রুনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইশফাতুল হাসান ইশফাত, পরিবেশবিষয়ক সম্পাদক জহিরুল আলম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম বাবর, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. জিয়াউর রহমান বাবর, নির্বাহী সদস্য জামাল উদ্দীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজিয়া জান্নাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের সময় সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংগঠনের নেতারা জানান, চকরিয়া শাখার বিত্তবান সদস্যদের আর্থিক সহায়তায় ৫০টি অসহায় ও দুস্থ পরিবার এবং সংগঠনের দরিদ্র সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এম জি