ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৬, ২০২২, ০৩:২৯ পিএম

তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় মেঘমুক্ত হচ্ছে প্রায় পুরো দেশের আকাশ। এতে উজ্জ্বল সূর্যকিরণ মেলায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বুধবার (২৬ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, সিত্রাং দুর্বল হয়ে আসামে গেছে। তবে তার একটি প্রভাব উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার। আগামী তিন দিনে এবং রাতের তাপমাত্রা আরও বাড়বে।

বুধবার সকাল ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাটে, ৪ মিলিমিটার। ঢাকায় এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার।

এদিকে নৌ ও সমুদ্রবন্দর থেকে সব সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোও গভীর সমুদ্রে নামতে কোনো বাধা নেই।

এবি

Link copied!