ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার উল্টে চালক নিহত

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৮, ২০২৩, ০৯:৫৭ এএম

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার উল্টে চালক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার উল্টে মনির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে ফতুল্লার লঞ্চঘাটে এই ঘটনা ঘটেছে।

মনির হোসেন উল্টে যাওয়া ট্রলারের চালক ও মালিক ছিলেন। তিনি রাজধানীর কেরাণীগঞ্জ থানার কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালিগামী এম ভি প্রিন্স কামাল-১ নামে লঞ্চটি ফতুল্লা লঞ্চঘাটে ভেড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থেমে থাকা ৫ থেকে ৬টি ট্রলারকে এলোপাতাড়ি ধাক্কা দেয়। এতে একটি ট্রলার কাত হয়ে নদীতে অর্ধেক ডুবে যায়। 

এ সময় ট্রলার চালক মনির হোসেনসহ আরও ৩ জন যাত্রী ডুবে যান। অন্যরা সাঁতরে তীরে উঠলেও মনির পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা নদীতে তল্লাশি করে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাজাহান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে লঞ্চটিকে আটক করেছে। মৃত মনির হোসেনের স্বজনরা এসে লাশ নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এআরএস

Link copied!