ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থী সংঘর্ষ

সড়ক ছেড়েছে দুই কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২০, ২০২৪, ০৭:৫৭ পিএম

সড়ক ছেড়েছে দুই কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ শেষে নিজেদের ক্যাম্পাস ছেড়েছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সড়ক থেকে ক্যাম্পাসে ফিরেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর রোডের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক থেকে ঢাকা কলেজ অডিটোরিয়ামে ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে বিকেল সাড়ে ৫টায় সেনাবাহিনীর নিরাপত্তায় সিটি কলেজের শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।

এদিকে কিছুক্ষণের মধ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ আজকের সংঘর্ষের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

 বর্তমানে ঢাকা সিটি কলেজের সামনে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৬ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সিটি কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে সিটি কলেজ এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজে আক্রমণ করে একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন।

দুপুরের পর ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় কলেজের শিক্ষার্থীরা ওই বাসে হামলা ও ভাঙচুর চালান। এ খবর ঢাকা কলেজে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে সিটি কলেজে যান। এরপরে সংঘর্ষ শুরু হয়।

আরএস

Link copied!