ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সচিবালয়ের গেটে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৫, ০৮:২৫ পিএম

সচিবালয়ের গেটে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

সচিবালয়ের গেটে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপি জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) দুপুরে ঘটে যাওয়া ওই ঘটনায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে আগামী পাঁচ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিবে।

ডিএমপি ঘটনার বর্ণনায় বলেছে, গতকাল (মঙ্গলবার) আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটার মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০-৫০০ জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের কয়েকজন সদস্যের অপসারণের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। সেখান থেকে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়।পরবর্তীতে শিক্ষা ভবনের সামনে পুলিশের অপর ব্যারিকেডটি ভেঙে সচিবালয়ের মূল গেটের সামনে অবস্থান নেয় এবং সচিবালয়ের গেট টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তখন পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে এবং ব্যর্থ হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পালটা ধাওয়া হয়।

আরএস

Link copied!