ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মালিককে কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

জুন ৪, ২০২৬, ১০:৪৮ এএম

গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মালিককে কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে পপুলার মেডিসিন কর্নার অ্যান্ড সার্জিক্যাল ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ফার্মেসি মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকাল ৫টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের হাসপাতাল মোড় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩৬) উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট এলাকার আলেফ উদ্দিন ব্যাপারীর ছেলে।

জানা গেছে, সম্প্রতি হুরে জান্নাত নামে ৩ মাসের অন্তঃসত্ত্বা এক নারী একটি বেসরকারি ক্লিনিকে গাইনি চিকিৎসকের পরামর্শে পার্শ্ববর্তী পপুলার মেডিসিন কর্নার অ্যান্ড সার্জিক্যাল ফার্মেসি থেকে এইচপিসি (হাইড্রক্সিপ্রোজেস্টেরন ক্যাপ্রোয়েট) ইনজেকশন ক্রয় করে শরীরে পুশ করার পর তার গর্ভপাতের আশঙ্কা দেখা দেয়। পরে যাচাই-বাছাইয়ে ওষুধটি মেয়াদোত্তীর্ণ বলে প্রমাণিত হয়। এরপর ভুক্তভোগী নারী থানায় ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পপুলার মেডিসিন কর্নার অ্যান্ড সার্জিক্যাল ফার্মেসির মালিক আনোয়ার হোসেনকে আটক করা হয় এবং বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

এই অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মেহেদী হাসানসহ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মেহেদী হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০ (খ) ও (গ) ধারায় ফার্মেসি মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ভবিষ্যতেও এমন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

এএন

Link copied!