ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশন

বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক

আগস্ট ২৭, ২০২৫, ০৮:২৩ পিএম

জুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করে জুলাই জাতীয় সনদ-২০২৫-এর খসড়া সংশোধন ও পরিবর্ধন করছে। 

কমিশন বুধবার নিজেদের মধ্যে বৈঠক করে খসড়ায় প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন ও ভাষাগত সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলগুলোর মতামত সমন্বয় করে খসড়ায় পুনরায় সংশোধনী আনা হবে।

কমিশনের এক সদস্য সাংবাদিকদের বলেন, “জুলাই সনদ সংশোধন, পরিবর্ধন ও ভাষাগত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের বৈঠক শুরু হবে। খসড়ার যেসব বিষয়ে আপত্তি এসেছে, বিশেষ করে অঙ্গীকারনামার অংশগুলো, সেগুলো ভাষাগতভাবে সংশোধন করা হবে।”

প্রাথমিকভাবে কয়েকটি দলের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে। পরে সব দলের সঙ্গে একত্রিত বৈঠক করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশন ১৬ আগস্ট ৩০টি রাজনৈতিক দল ও জোটের কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫-এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া পাঠায়। ইসলামী ঐক্যজোট ছাড়া ২৯টি দল ও জোট তাদের মতামত কমিশনে প্রেরণ করে। আজ কমিশনের বৈঠকে এসব মতামতের সারসংক্ষেপ আলোচনা করা হয়।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে খসড়ার ওপর প্রাপ্ত মতামতগুলো বিশ্লেষণ করে তা কীভাবে জাতীয় সনদে প্রতিফলিত করা যায় তা নির্ধারণ করা হয়। মতামতগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে চূড়ান্ত রূপ দেওয়া এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সম্ভাব্য বিকল্পগুলোও বৈঠকে বিবেচনা করা হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও আপত্তি গুরুত্বসহকারে পুনর্বিবেচনা করা হচ্ছে, যাতে সমন্বিতভাবে সবার মতামত প্রতিফলিত হয় এবং একই সঙ্গে সনদের আইনি ও সাংবিধানিক দিকও বিবেচনায় থাকে।”

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

ইএইচ

Link copied!