ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ইসি আনোয়ারুল

কর্মকর্তারা ব্যক্তির কাছে নয়, আইনের কাছে দায়বদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৩:০৩ পিএম

কর্মকর্তারা ব্যক্তির কাছে নয়, আইনের কাছে দায়বদ্ধ

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “কর্মকর্তারা কোনো ব্যক্তির কাছে নয়, আইনের কাছে দায়বদ্ধ। আমরা চাই, প্রিজাইডিং অফিসাররা টিম লিডারের মতো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ পরিচালনা করবেন। আপনাদের প্রয়োজন ও সমস্যাগুলো নির্দ্বিধায় আমাদের জানাতে পারেন।”

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল অডিটোরিয়ামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “এসব বিষয়ে কোনো সমস্যা হবে না। কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনের আওতায় কমিশন তার কার্যক্রম করছে এবং আগামীতেও করবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় মোবাইল কোর্ট, ইলেকটোরাল ইনকোয়ারি টিম, পর্যবেক্ষক টিম ও বিশেষ মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্র মনিটর করা হবে। কোথাও সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা থাকবে।”

এ সময় তিনি নির্বাচনী কর্মকর্তাদের সততা ও নিষ্ঠা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলনের রক্তের সঙ্গে ‘বেইমানি না করার’ আহ্বানও জানান।

ইএইচ

Link copied!