ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজসাক্ষী মামুনকে নিয়ে নতুন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

নভেম্বর ২০, ২০২৫, ১০:৩৯ পিএম

রাজসাক্ষী মামুনকে নিয়ে নতুন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এখন গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। কারাবিধি মোতাবেক তার ডিভিশন-১ এর সুবিধা বাতিল হয়ে ডিভিশন-২ সুবিধা কার্যকর হবে। এর পাশাপাশি তাকে পরতে হবে কয়েদির পোশাক।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, ডিভিশন-১ এ থাকা কোনো বন্দির সাজা হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন-২ এর আওতায় নেওয়া হয়। 

পুনরায় ডিভিশন-১ এর সুবিধা পাওয়ার সুযোগ নেই। তবে সাবেক আইজিপি আবেদন করতে পারেন। অনুমোদন দিলে ডিভিশন-২ সুবিধা পাবেন, না হলে সাধারণ কয়েদি হিসেবে থাকতে হবে।

কারা অধিদপ্তর সূত্র জানায়, বিচারাধীন মামলায় কারাবন্দিদের সামাজিক মর্যাদা, শিক্ষা ও অভ্যাসের ভিত্তিতে ডিভিশন সুবিধা দেওয়া হয়। তিন ধরনের ডিভিশন রয়েছে-ডিভিশন-১, ডিভিশন-২, ডিভিশন-৩। সরকারের ওয়্যারেন্ট অব প্রিসিডেন্সের ১ থেকে ১৮ নম্বর পর্যন্ত অবস্থানে থাকা সাবেক ব্যক্তিরা ডিভিশন-১ পেয়ে থাকেন। এছাড়া বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, সিআইপি, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি এবং প্রফেসর অব ইমিরেটাস নিয়োগপ্রাপ্তরা ডিভিশন-১ সুবিধা পান।

ডিভিশন-২ দেওয়া হয় সামাজিক মর্যাদা, শিক্ষা ও জীবনযাপনের ধরন বিবেচনা করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক আইজিপি আল-মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানা ও আদালতে দেড়শ’র বেশি মামলা রয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপরিদর্শক ছিলেন। ১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

ইএইচ

Link copied!