ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাড্ডায় ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ১১:১২ এএম

বাড্ডায় ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর বাড্ডা এলাকার একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি জনতা ব্যাংকের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুবীর বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে তিনি কীভাবে ভবন থেকে পড়ে গেছেন বা মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, নিহত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের ছেলে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জেএইচআর

Link copied!