ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রংপুর সিটি ভোটে মনোনয়ন জমা দিলেন ২৭৭ প্রার্থী

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২২, ০৩:১৪ পিএম

রংপুর সিটি ভোটে মনোনয়ন জমা দিলেন ২৭৭ প্রার্থী

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। এই সিটিতে প্রতিদ্বন্দিতা করার জন্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ২৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএস আসাদুজ্জামান এ তথ্য জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এতে সাধারণ আসনে কাউন্সিলর পদে ১৫৮ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৬৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। এরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের মো. আবু রায়হান, স্বতন্ত্র থেকে মো. লতিফুর রহমান, খেলাফত মজলিসের মো. তৌহিদুর রহমান মন্ডল, জাতীয় পার্টির (জাপা) মো. মোস্তাফিজার রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মো. শফিয়ার রহমান, স্বতন্ত্র থেকে মো. আতাউর জামান বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া, স্বতন্ত্র থেকে মো. মেহেদী হাসান বনি ও জাকের পার্টির মো. খোরশেদ আলম।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৪ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৭ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর।

সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কেএস 

Link copied!