ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২২, ১২:১২ পিএম

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিলো না। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এক পর্যায়ে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে।

জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী জানান, সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের অবগত করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এসএম

Link copied!