ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাধবপুরে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৩, ০৪:৩৮ পিএম

মাধবপুরে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দুঘর্টনা প্রতিরোধ যানবাহনের শৃঙ্খলা এবং চালকদের মধ্যে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশ সভা করেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার নোয়াপাড়া মহাসড়কের পাশে এ সভা অনুষ্ঠিত হয়।

শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম ভুঁইয়া বলেন, মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকরা যথাযথ বিধি অনুসরণ না করে গাড়ী চলাচল করে থাকে। ঘুম নিয়ে রাস্তায় না বুঝে গাড়ীর গতিসিমা বাড়িয়ে প্রতিযোগীতামূলক গাড়ি চলানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এছাড়া অনেক চালকের গাড়ি চলানোর মত দক্ষতা নেই। ট্রাফিক আইন ও সিগ্যানাল মেনে গাড়ি চালানোর দুঘর্টনা কমে যাবে। মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে হাইওয়ে পুলিশ চালক ও সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে সচেতনতা সৃষ্টি করছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসআই জসিম উদ্দিন, ইটাখোলা ফাজিল মাদ্রাসার সভাপতি আব্দুল আওয়াল শাহ লিটন, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন জিতু মিয়া, জেলা আওয়ামী মটর চালকলীগ সভাপতি আবু মিয়া ও ছাত্রনেতা ইকবাল পাঠান ও আলমগীর কবির প্রমুখ।

এআরএস

Link copied!