ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ

বাসস

বাসস

এপ্রিল ১৫, ২০২৩, ০২:০৪ পিএম

অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ

কয়েকদিন ধরে টানা তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় এ জেলাবাসীর ত্রাহি-ত্রাহি অবস্থা। অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য জেলা প্রশাসনের পরামর্শ।

আবহাওয়ার অফিস সূত্রে বলছে সহজে দেখা মিলছেনা বৃষ্টির। এবারের গরমে ভিন্নমাত্রা রয়েছে। বাতাসের আদ্রতা স্বাভাবিকের চেয়ে কম। তাই তাপাদাহের মধ্যে ঠোঁট শুকিয়ে ও ফেটে যাচ্ছে। বাতাসের জ্বলীয়বাষ্প কম থাকায় মূলত এমন হচ্ছে।

সকালে সূর্য উঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদেও তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে।

গত ১৩ দিন সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকালও ছিল ৪১ দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।

 সেই সঙ্গে পর্যাপ্ত পানি পান করতে বলা হচ্ছে। লেবুর শরবত ও সেলাইন খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এআরএস

Link copied!