ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেরানীগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

জুন ১২, ২০২৩, ১২:২০ পিএম

কেরানীগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কেরানীগঞ্জের জিনজিরা-রোহিতপুর রোডের শাক্তা পুহের ভিটা এলাকা হতে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (১১ জুন) দিবাগত রাত ৭টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোরকা পরহিত ওই নারীর লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ধর্ষণ শেষে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। লাশের  পরিচয় এখনো মিলেনি।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক সজিব জানায়, তিনি অটোরিকশা নিয়ে রামেরকান্দা থেকে কোনাখোলা যাওয়ার পথে পুহের ভিটা এলাকায় পৌঁছে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের ঝোপঝাড়ে গেলে তিনি কালো বোরকা পরহিত একটি লাশ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, ঘটনা শোনামাত্রই কেরানীগঞ্জ মডেল থানার ওসিসহ আমরা ঘটনাস্থলে পৌছে লাশটি পর্যবেক্ষণ করেছি।

লাশের আলামত দেখে মনে হয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে তা জানা যায়নি। ব্যপারটি গুরুত্বসহকারে দেখছেন বলে জানান এ কর্মকর্তা।

এব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ।

এইচআর

Link copied!