ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিজয়নগরে গাঁজাসহ ১জন গ্রেপ্তার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৩, ০৫:১২ পিএম

বিজয়নগরে গাঁজাসহ ১জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা ইউনিয়নের ভাটিকালিসীমা এলাকায় অভিযান পরিচালনা করে অটোরিকশাসহ আটক করা হয় তাকে। 

আটক মোজাম্মেল হোসেন (৩৫) জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা ইউনিয়নের ভাটিকালিসীমা এলাকায় জিলানী ব্রিক ফিল্ডের সামনে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে অটোরিকশাসহ মোজাম্মেল হোসেনকে আটক করা হয়। পরে অটোরিকশা তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এইচআর

Link copied!