ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আখাউড়ায় আগুনে পুড়লো বসতঘর, পরিদর্শনে ইউএনও

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৭:২৩ পিএম

আখাউড়ায় আগুনে পুড়লো বসতঘর, পরিদর্শনে ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত তিনটায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিকারমুড়া গ্রামের মো. আনিছুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. আনিছুর রহমান জানান, আগুন কিভাবে লাগে সে জানেনা মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে পরিবারের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজ, ফার্নিচার, স্বর্ণালংকার, টিভি, সাইকেল, নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। 

যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই, সবকিছু পুড়ে গেছে। 

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অংগ্যজাই মারমা ও সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের খবরাখবর নেন এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

এইচআর

Link copied!