ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৪:২৪ পিএম

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‘স্মার্ট স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে খাগড়াছড়িতে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (১১ সেপ্টেম্বর ) সকালের দিকে  খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও SEIP প্রকল্প অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় এর আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, SEIP এর নির্বাহী প্রকল্প পরিচালক ও  অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব  ফাতেমা রহিম ভীনা।

এসময় অর্থ মন্ত্রণালয় এর উপ-সচিব  SEIP এর সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক  আছমা আরা বেগম,অর্থ মন্ত্রণালয় এর উপ-সচিব SEIP এর সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক  ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিক,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মং সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসলেমউদ্দীন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিগণ। 

প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব  SEIP এর নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা  বলেন, প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে বাংলাদেশ তেমন সমৃদ্ধ নয়। তাই বাংলাদেশের এ বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে কিভাবে কাজে লাগিয়ে জন শক্তিতে রুপান্তর করা যায় বিষয়টির উপর গুরুত্ব দেন। এবং নারী পুরুষ বৈষম্য, বিভাজন না করে এক সাথে কাজ করে এগিয়ে যেতে হবে। 

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্ঠী যাতে পিছিয়ে না পরে এবং তাদের প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সদ্ব্যবহারে উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন করা জরুরি বলে মনে করেন তিনি। 

এইচআর

Link copied!