ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাগড়াছড়ি রিজিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৩, ০৭:০২ পিএম

খাগড়াছড়ি রিজিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়ি রিজিয়ন ২০৩ পদাতিক ব্রিগেড এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১১অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি সেনানিবাস ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল এিপুরা এমপি।

এসময় রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী সহ সামরিক, বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। অতীতের ন্যায় দেশের যেকোন প্রয়োজনে সেনাবাহিনীর অংশগ্রহণ থাকবে আশা রেখে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার পাশাপাশি আর্তসামাজিক অবস্থা উন্নয়নে সর্বস্তরে যে অবদান রাখছে তার প্রশংসা করেন।

এইচআর

Link copied!