ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ইটভাটাকে জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৩, ১১:২২ এএম

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ইটভাটাকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইট ভাটায় জ্বালানি হিসেবে গাছ কেটে কাঠ সংগ্রহ ও মজুদ করার অপরাধে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় এক ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 


বুধবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের এক ইটভাটার মালিককে ওই অর্থদন্ডে দন্ডিত করেন মাটিরাঙ্গা উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা মো. আতাউর রহমান, তবলছড়ি ও তাইন্দং ফাড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 


মাটিরাঙ্গা উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মেজবাহ উদ্দিন বলেন, হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী ইট ভাটা গুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা ভঙ্গের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আনুমানিক প্রায় ৫ হাজার ৩৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান পেয়ার আহম্মেদ মজুমদার এর জিম্মায় দেয়া হয়। এছাড়া রেঞ্জ অফিসার ও চেয়ারম্যানকে বিধি মোতাবেক জব্দকৃত কাঠ নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

এইচআর

Link copied!