ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ঝিনাইদহ-৩ আসন

মহেশপুরে নৌকা নিয়ে জয় পেলেন সালাহউদ্দিন মিয়াজী

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৪, ০৬:৪৩ পিএম

মহেশপুরে নৌকা নিয়ে জয় পেলেন সালাহউদ্দিন মিয়াজী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে নৌকা প্রতীকে ১৮১০৬ ভোট বেশি পেয়ে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল(অবঃ)সালাউদ্দিন মিয়াজী। ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে মোট ১৬৬ টি ভোট কেন্দ্রে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ আসনে ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন মিয়াজী। তার নিকটতম প্রতিনন্দী ট্রাক প্রতীকের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ৬৪ হাজার ৯শ ৯ ভোট পেয়েছেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অনুপ দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
২টি উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩(মহেশপুর-কোটচাঁদপংর) সংসদীয় আসনে মোট ভোটার চার লক্ষ তিন হাজার ২২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ তিন হাজার ৯৪৪ জন ও মহিলা ভোটার এক লাখ ৯৯ হাজার ২৮০। মোট ভোট কেন্দ্র ১৬৬টি।

আরএস

Link copied!