ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহজাদপুরে মাটি খুড়ে পাওয়া গেল নিরাপত্তাপ্রহরীর লাশ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৪, ০৭:০৪ পিএম

শাহজাদপুরে মাটি খুড়ে পাওয়া গেল নিরাপত্তাপ্রহরীর লাশ
ছবি: আমার সংবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে ফেরদৌস আলী (১৮) নামের এক নিরাপত্তাপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর ৫ দিন আগে কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন ফেরদৌস।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় আরকে টেক্সটাইল মিলের ভিতরে মাটি খুঁড়ে তার এ মরদেহ উদ্ধার করা হয়।

ফেরদৌস গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ফেরদৌস আরকে টেক্সটাইল মিলে যাওয়ার পর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন মিলে গিয়েও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, এ ঘটনায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনকে (৩০) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আরকে টেক্সটাইল মিলসের ভিতরে মাটির নিচে পুতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এআরএস

Link copied!