ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী পদ্মা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৪, ১০:৫৪ এএম

‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী পদ্মা
ছবি: সংগ্রহীত

যাত্রীদের ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে পড়েছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের আকাশ-বাতাস। ইতোমধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ডুবে যাওয়ার সময় যাত্রীদের আর্তচিৎকার শোনা যেতে থাকে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দলকে জানানো হয়।

ঘন কুয়াশার কারণে আজ বুধবার এই নৌরুটে বাল্কহেডের ধাক্কায় যানবাহন নিয়ে ফেরিডুবির ঘটনা ঘটে। সকাল সাড়ে আটটার দিকে পদ্মায় ফেরিটি ডুবে যায়। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর আসেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে।’

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এআরএস

Link copied!