ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল কিশোরের মরদেহ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৪, ০২:১৫ পিএম

রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল কিশোরের মরদেহ

ঝালকাঠির নলছিটিতে রিয়াদ মল্লিক (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার নিজ ঘরের রান্না ঘরের আড়া থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়াদ মল্লিক পশ্চিম গোপালপুর এলাকার নাছির মল্লিকের ছেলে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন।

নিহত রিয়াদের খালা হনুফা বেগম বলেন, রাতে তার মায়ের সঙ্গেই ঘুমে ছিল। ওর মা ফজরের নামাজ পড়তে গিয়ে রান্না ঘরের আড়ার সঙ্গে তার ওড়না দিয়ে  ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে দাও দিয়ে ওড়না কেটে নিচে নামায়। তবে কি কারণে ও আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

নলছটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি)  মামলা দায়ের করা হয়েছে।

এআরএস

Link copied!