ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৭:০৩ পিএম

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মো. রাসেল (২৪) ও মো. ইমরান (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ দেওপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে।

এ সময় পুলিশ তাদের কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করে। আটককৃত রাসেল দেওপাড়া এলাকার খালেকের ছেলে এবং ইমরান একই গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ইএইচ

Link copied!