ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে চার ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১১:২১ এএম

ফেনীতে চার ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

ফেনীতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা  জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা জেলার পরশুরাম উপজেলায় এ জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটা স্থাপন আইন লঙ্ঘন করে ভাটা পরিচালনা করায় জেলার পরশুরাম উপজেলার বিসমিল্লাহ ব্রিকসকে ২ লাখ টাকা, সততা ব্রিকসকে ২ লাখ টাকা, চিথলিয়া ব্রিকসকে ১ লাখ টাকা ও খণ্ডলহাই ব্রিকসকে ৫০ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ সুরক্ষায় ফেনী জেলার বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিআরইউ

Link copied!