ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে মাদকসহ গ্রেপ্তার দুই

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০২:০৪ পিএম

বোয়ালমারীতে মাদকসহ গ্রেপ্তার দুই

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে বোয়ালমারী থেকে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (খ-সার্কেল) মো. রাজা মিয়া বাদী হয়ে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল গত রোববার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালমারী পৌরসভার আধারকোঠা কুশাডাঙ্গা পাকা রাস্তার উত্তর পাশ থেকে ছোলনা গ্রামের রমজান বিশ্বাস (২৫) ও কলারণ গ্রামের মনু মিয়াকে (৪২) আটক করে। আটকের পর তাদের উভয়ের প্যান্টের পকেট থেকে ১০ পিস ১০ পিস করে ২০ পিস ইয়াবা উদ্ধার করে।

থানা অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!