ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জলঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

মার্চ ১১, ২০২৪, ০৫:৪৬ পিএম

জলঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৮টি পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

সোমবার (১১ মার্চ)  দুপুরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে এ সহযোগিতা প্রদান করেন নীলফামারী-৩ জলঢাকা আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। 

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার করে টাকা দেওয়া হয়। 

বিতরনকালীন উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার,প্রকল্প বাস্তবায়ন অফিসার ময়নুল ইসলাম,উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সোহবার হোসেন তুহিন প্রমুখ।

আরএস

Link copied!