ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইফতার পার্টি না করে জয়পুরহাটে মাসব্যাপী দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০৫:১৩ পিএম

ইফতার পার্টি না করে জয়পুরহাটে মাসব্যাপী দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানে ইফতার পার্টির আয়োজন না করে জয়পুরহাটের জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু নিজ তহবিল থেকে পহেলা রমজান থেকে শুরু করে জেলার বিভিন্ন এলাকায়, পথচারী, দিনমজুর, এতিম, মিসকিন ও ভাসমান দরিদ্র মানুষদের মাঝে মাসব্যাপী মানসম্মত ইফতারসামগ্রী বিতরণ করে আসছেন।  

প্রতিদিনের ইফতারে থাকে- খাসির মাংস দিয়ে বিরিয়ানি, খেজুর, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, আপেল ও পানির বোতল।

হাসানুজ্জামান মিঠু নিজ হাতে বিতরণের পাশাপাশি তার স্বেচ্ছাসেবক টিম প্রতিদিন ইফতার সামগ্রীর প্যাকেট অটোরিকশা ভ্যানে করে নিয়ে জেলার বিভিন্ন এলাকার আনাচে-কানাচেতে সাধারণ মানুষের মাঝে বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে।

হাসানুজ্জামান মিঠু জানান, রমজান সংযমের মাস। এই মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় ও ছিন্নমূলের মানুষের মাঝে রমজান ও ঈদের আনন্দ থাকে না। তারাও মানুষ, তারাও চায়, একটু ভালো খাবার খেতে। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে গরিব অসহায় মানুষগুলো আর খাবারের কষ্ট পাবে না।

ইএইচ

Link copied!