ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১ জনের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৪, ০৮:৩৯ পিএম

কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১ জনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ হওয়া ৩৫ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, দগ্ধ সোলাইমান মোল্লা আইসিইউতে ছিলেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসা চলাকালীন সময়ে হঠাৎ তার মৃত্যু হয়।

নিহত সোলেমান মোল্লা (৪৫) স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নারী পুরুষ ও শিশুসহ ৩৫ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান গাজীপুর জেলা প্রশাসক আবু ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ প্রশাসনের মাধ্যমে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তার দাফন কাফনের খরচ প্রশাসন বহন করবে।

ইএইচ

Link copied!