ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্র ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৪, ১২:০৮ পিএম

মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্র ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি/অস্ত্র ৩ রাউন্ড তাজা গুলিসহ ব্রজেন ত্রিপুরা (৪৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার চৌকস পুলিশ টিম  মাটিরাঙ্গা থানাধীন বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড অযোধ্যা এলাকার শাহজাহান এর দোকানের সামনে  বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড তাজা গুলি, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বহিসহ আসামি ব্রজেন ত্রিপুরা (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী-ব্রজেন ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের জামিনী ছড়া, ৮নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অমর কৃষ্ণ ত্রিপুরার ছেলে।

মাটিরাঙ্গা থানা পুলিশ জানান, ব্রজেন ত্রিপুরা (৪৫) থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড তাজা গুলি, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বহি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন। পরবর্তী কার্যক্রম শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

এইচআর

Link copied!