ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ২২, ২০২৪, ০৭:৩০ পিএম

মধুপুরে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে অ্যাডভোকেট ইয়াকুব আলীর নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু হানিফের সভাপতিত্বে মির্জাবাড়ী ইউপি পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ মির্জাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের জনগণ।

ইএইচ

Link copied!