ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারি গ্রেফতার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ১২:৫৩ পিএম

মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারি গ্রেফতার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে চোরাইপথে নিয়ে আসা ভারতীয় চিনি সহ দুই চোরাকারবারি মাসুম রানা (২১)ও আল আমিন (১৯)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার  (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্বধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় ২২ বস্তা চিনিসহ মাসুম রানা(২১)ও আল আমিন (১৯) দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

এসময়  একটি টোল আদায়ের রসিদ ও একটি নীল রঙের পিকআপ গাড়ী জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন-মাসুম রানা(২১),
পিতা-মৃত আমানুল্লাহ, আল আমিন(১৯), পিতা-মৃত মালু মিয়া,  উভয়ে সাং-সিংহপাড়া, ১নং ওয়ার্ড,  তবলছড়ি ইউপি,এর বাসিন্দা।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান,গ্রেফতারকৃত আসামিদের  বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে  যথা সময়ে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এইচআর

 

Link copied!