ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

মে ৯, ২০২৪, ০২:৪৬ পিএম

কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণের পর গণনা শেষে উপজেলা রিসোর্স সেন্টারের ফলাফল ঘোষণা কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও কালুখালী উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৩৮,৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলিউজ্জামান চৌধুরী টিটো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ এনায়েত হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২,৯০০ ভোট।

ভাইস চেয়ারম্যান হিসেবে মাহমুদ হাসান সুমন তালা প্রতীকে ২০,৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রিপন শেখ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১২,৪৫৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী শারমিন আক্তার টুকটুকি হাঁস প্রতীক নিয়ে ১৯,৬৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা. শিল্পী আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১১,৪৮৬ ভোট।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন কঠোর অবস্থানে দেখা গিয়েছে।

ইএইচ

Link copied!