ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশাল বোর্ডে পাসের হার ৮৯.১৩ শতাংশ, কমেছে জিপিএ-৫

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

মে ১২, ২০২৪, ০২:০৯ পিএম

বরিশাল বোর্ডে পাসের হার ৮৯.১৩ শতাংশ, কমেছে জিপিএ-৫

চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাস করেছে ৮৯ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী। গত বছর যা ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ। এবছর এ শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন। গত বছর যা ছিল ৬ হাজার ৩১১ জন।

রোববার দুপু‌রে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের তিনি আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন।

তিনি আরও জানান, বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৬টি। তবে পাশের হারের সা‌থে সা‌থে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে ।

বিআরইউ

Link copied!