ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে গণহত্যা দিবস পালন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৭:০৬ পিএম

ফরিদপুরে গণহত্যা দিবস পালন

ফরিদপুরের বোয়ালমারীতে ৩৩ শহীদের স্মরণে ‘হাসামদিয়া গণহত্যা’ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে দিকে উপজেলার হাসামদিয়ায় অবস্থিত শাহ জাফর টেকনিক্যাল কলেজ চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

পরে কলেজটির অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর ফরিদপুর জেলার মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর।

এতে বক্তব্য দেন, বোয়ালমারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  সৈয়দ রউফ সিদ্দিকী, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক জহুর, গণহত্যার প্রত্যক্ষদর্শী উৎপল দাস, শহীদ পরিবারের সন্তান প্রফেসর দেবাশীষ সাহা, ডা. কাজী তারেক পারভেজ প্রমুখ।

এ সময় শহীদ বাসুদেব রাজবংশীর ছেলে স্বন্দীপ রাজবংশী, শহীদ নবদ্বীপ রাজবংশীর ছেলে নিখিল রাজবংশী, শহীদ গোপাল রাজবংশীর ভাগ্নে গৌর রাজবংশী, শহীদ সুমান্ত রাজবংশীর কন্যা পূর্ণিমা রাজবংশী ও তার ছেলে আপন রাজবংশী উপস্থিত ছিলেন।

এ ছাড়া কলেজটির শিক্ষক অলোক কান্তি বিশ্বাস, মারুফা আক্তার, বিপুল কুমার মণ্ডল, নাসরিন আক্তার, সোনিয়া ফারজানা, সালমা খাতুন, আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শহীদ পরিবারের সন্তানেরা গণহত্যায় ৩৩ জন শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির জোর দাবি জানান।

ইএইচ

Link copied!