ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাটোরে ছাতনী গণহত্যা দিবস পালিত

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

জুন ৪, ২০২৪, ০৩:১৫ পিএম

নাটোরে ছাতনী গণহত্যা দিবস পালিত

নাটোরে ছাতনী গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় ছাতনী বধ্যভূমি স্মৃতি ফলকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।

পরে শহীদ পরিবারের সন্তান দুলাল সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

এ সময় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, অতিরিক্ত কমিশনার (গোপনীয় শাখা) রাশেদুজ্জামান, ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদ নাটোর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মকছেদ মোল্লা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাতনী গণহত্যায় শহীদ মনির উদ্দীন সরকারের ছেলে দুলাল সরকার ও মুক্তিযোদ্ধা সংসদ নাটোর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মকছেদ মোল্লা বলেন, এখানে ৩ শতাধিক শহীদের গণকবর দেয়া হলেও ৬৪ জন বাদে আজও বাকী সবার নাম তালিকাভুক্ত করা হয়নি। আবার শহীদ পরিবারের অনেকে দুর্বিষহ জীবনযাপন করলেও তারা মুক্তিযোদ্ধা ভাতার মতো কোন ভাতা পান না। অজানা শহীদদের নাম তালিকাভুক্ত করা ও অসহায় দুস্থ শহীদ পরিবারদের সম্মানীভাতা প্রদান করার দাবি তোলা হয় অনুষ্ঠানে।

এ ব্যপারে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন ’৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাতনী গণহত্যায় নিহত শহীদ পরিবারের এই বিষয়গুলোও সরকারকে অবহিত করা হবে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!