ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

জুন ৭, ২০২৪, ০৪:২৭ পিএম

গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল কাইয়ুম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালবায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাইয়ুম উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকাল ৩টার দিকে সুকানদিঘী এলাকায় লালমনিহাট থেকে বুড়িমারীগামী ইন্টারসিটি ট্রেনটি পৌঁছায়। ওই সময় রেললাইনে একটি গরু দাঁড়িয়ে থাকে। পরে আব্দুল কাইয়ুম বিষয়টি দেখতে পেয়ে গরুটিকে বাঁচাতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।

দুর্ঘটনার সততা নিশ্চিত করে কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু জানান, বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনতে পেয়েছি। ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে বিষয়টি দেখতে বলা হয়েছে।

ইএইচ

Link copied!