ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছাত্রলীগ নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০২:৪২ পিএম

ছাত্রলীগ নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আল আমিন হত্যা মামলার বিচারের দাবিতে সকালে চন্দ্রা ত্রিমোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৬ জুন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ সলগ্ন চন্দ্রা ডাইনকিনি মোড়ে দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে আল আমিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত আলামিন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণি শাখার ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এ ঘটনায় আল আমিনের বাবা মোতালেব হোসেন ওই দিনই বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই প্রেক্ষিতে শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন- নিহত আল আমিনের বাবা মোতালেব হোসেন, মামা হারুন অর রশিদ, প্রতিবেশী ফরহাদ হোসেন ও হাসান প্রমুখ।

ইএইচ

Link copied!