ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেদরগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৭:৩১ পিএম

ভেদরগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সেবা প্রত্যাশীরা।

উপজেলা নির্বাহী অফিসার  তার বক্তব্যে স্মার্ট ভূমিসেবা সম্পর্কে জনগণকে সচেতন করা ও অনলাইনে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার বিষয়ে জোর আরোপ করেন।

সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম তার বক্তব্যে উপজেলা ভূমি অফিসে স্থাপিত সেবা বুথ এবং সেবা সংশ্লিষ্ট বিষয়ে বুথ থেকে জনগণের সপ্তাহব্যাপী সকল জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদানের ব্যবস্থার কথা জানান এবং ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা ভূমি অফিস ভূমি সেবাকে সহজলভ্য ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন বলে জানান তিনি।

ইএইচ

Link copied!