ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৯:৫০ পিএম

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. হাবিবুল্লাহ (৫৭)।

মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে আগে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের হ্যাপী সিনেমা হল এলাকায় অ্যাডভোকেট আবুল বাশারের বাসায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকেন। এছাড়াও তিনি শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং চালক ও ট্রাক পুলিশ হেফাজতে আছে।

ইএইচ

Link copied!