ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোয়াখালীতে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

জুন ২১, ২০২৪, ০৪:৩৬ পিএম

নোয়াখালীতে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) একই গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে নুর আলম (৪৩) তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন খোপ্পা (২৮) আব্দুস সাত্তারের ছেলে মো. সোহেল (৩০) মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ রহিম (৩৪) মৃত আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৪০)।  

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

ইএইচ

Link copied!