ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জে পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ২৪, ২০২৪, ১২:১৬ পিএম

কিশোরগঞ্জে পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন হীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার দুপুরে হীরার কলেজ পড়ুয়া দ্বিতীয় স্ত্রী কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় হীরাকে।

মামলার অন্য দুই আসামিরা হলেন- হীরার দুই মামা, বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং তার বড় ভাই জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মোল্লা বাবু। তাদের সবার বাসা শহরতলির বয়লা তারাপাশায়।

মামলার বিবরণে বাদী জানান, জেলা শহরের কলেজে পড়া অবস্থায়ই তাকে জোরপূর্বক বিয়ে করেন হীরা। যদিও কাবিননামা হাতে পাননি তিনি। এর আগে নিজের প্রথম স্ত্রীর কথা গোপন রাখেন তিনি। হীরা তার সঙ্গে গোপন মুহূর্তের ভিডিও এবং স্থিরচিত্র মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। তিন আসামিই হুমকি দিয়ে টাকা আদায় করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

ইএইচ

Link copied!