ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
পাহাড়ি ঢল

সাজেকে আটকা পড়েছে ৭ শতাধিক পর্যটক

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ২, ২০২৪, ১১:৫২ এএম

সাজেকে আটকা পড়েছে ৭ শতাধিক পর্যটক

টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে রাঙামাটি ও খাগড়াছড়ির নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক। ফলে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন ৭ শতাধিক পর্যটক।

আজ মঙ্গলবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক কটেজের মালিক যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা। 

তিনি জানান, মঙ্গলবার সকালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক। ফলে সাজেকে ছোটবড় মিলে ১২৫ গাড়ির পর্যটক আটকা পড়ে গেছেন।

আজ আর গাড়ি চলাচল সম্ভব নয় বলে তিনি আরও জানান, সোমবার যেসব পর্যটক এসেছে তাদের সবাই সাজেকে অবস্থান করছে। পানি যেভাবে বাড়ছে তাতে আজকে গাড়ি চলাচল করা সম্ভব হবে বলে মনে হয় না। অন্যদিকে সকালে খাগড়াছড়ি থেকেও কোনো গাড়ি সাজেকে প্রবেশ করতে পারেনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, বাঘাইছড়িতে টানা ভারীবর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে এখানকার প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ৫৫টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও এখনো কেউ আসেনি। আর বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে ৭ শতাধিক পর্যটক আটকা পড়েছে। পানি না সরা পর্যন্ত কেউ বের হতে পারবে না।

বিআরইউ

Link copied!