ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আড়িয়াল খাঁ নদীতে গোসলে গিয়ে প্রাণ হারাল শিক্ষার্থী

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৩:৫৩ পিএম

আড়িয়াল খাঁ নদীতে গোসলে গিয়ে প্রাণ হারাল শিক্ষার্থী

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীর পানিতে ডুবে তাসমিয়া আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামে।

তাসমিয়া আক্তার চরনোয়াকান্দী গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে ও রাইজিং সান কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির ছাত্রী।

তাসমিয়ার বাবা মঞ্জু মিয়া জানান, শনিবার বিকালে তাসমিয়া এলাকার অন্য ছেলে মেয়েদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়।

তার সঙ্গে থাকা সাথীরা বিষয়টি আশপাশের লোকদের জানালে উপস্থিত লোকজন পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করেন। তৎক্ষণাৎ চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!