ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ১০:৫৪ পিএম

চাঁদপুরে দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। 

মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করে আওয়ামী লীগের ৫১০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি আজই এফআইআরভুক্ত হয়েছে। মামলায় এজহারভুক্ত নামীয় আসামি হলেন ৫১০ জন এবং অজ্ঞাতনামা আসামি হচ্ছেন ১২০০ জন।

ইএইচ

Link copied!