ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৯:০২ পিএম

সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

সিলেটের তিন উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে দুপুর ও বিকালে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, দুপুরের দিকে জৈন্তাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই জন মারা যান। তারা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৬) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)। বজ্রপাতের সময় নাহিদ বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন আর আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

অন্যদিকে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে মারা যান দুইজন। তাদের একজন আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮)। মারা যাওয়া অপর ব্যক্তি কানাইঘাট পৌরসভার বাসিন্দা। তার নাম নূর উদ্দিন (৬০) এবং তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে। নিহত দুজনই বাসার বাইরে কাজ করছিলেন।একই দিনে বজ্রপাতে মারা যান গোয়াইনঘাটের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭)।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরএস

Link copied!