ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুরুদাসপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

অক্টোবর ৩, ২০২৪, ০২:১০ পিএম

গুরুদাসপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণ ও বন উন্নয়নের লক্ষ্যে গুরুদাসপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ঔষধি ও বনজাত গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, কৃষি অফিসার হারুনর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, গুরুদাসপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুদাসপুর সভাপতি ও সমন্বয়ক খালিদ হাসান, এবং উপজেলা ফরেস্ট অফিসার আবুল কাশেম।

অনুষ্ঠানে অতিথিরা পরিবেশ রক্ষার গুরুত্ব ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন। এছাড়াও, উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা, যারা সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশ নেন।

বিআরইউ

Link copied!