ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ১০:৪৮ এএম

ফরিদপুরে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় ফরিদপুরের আলফাডাঙ্গায় সৈয়দ রাতুল আহমেদ (৩২) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরের দিকে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত দুইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৈয়দ রাতুল আহমেদ উপজেলার বেলবায়না গ্রামের সৈয়দ নজরুল ইসলামের ছেলে। তিনি বানা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, মামলার এজাহারে তার নাম উল্লেখ না থাকলেও তদন্তকালে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!